
পুজো গিফট দেওয়ার অছিলায় পার্কস্ট্রিট থানার মধ্যেই মহিলা সিভিকের শ্লীলতাহানির অভিযোগে এবার অভিযুক্ত এসআই,অভিষেক রায় -কে গ্রেফতার করা হয়েছে।
সিভিক ভলান্টিয়ারের অভিযোগ শুক্রবার রাতে ডিউটির সময়ে অভিযুক্ত এসআই তাঁকে তিনতলার রেস্ট রুমে ডেকে পাঠান। অভিযোগ সেখানেই মদ্যপ অবস্থায় শ্লীলতাহানি করেন অভিযুক্ত সাব ইন্সপেক্টর। নিগৃহীতার পরিবারের দাবি শনিবার লালবাজারে গেলে সেখানে অভিযোগ নেওয়া হয়নি। বাধ্য হয়ে স্পিড পোস্টের মাধ্যমে বিষয়টি নবান্ন এবং কলকাতার পুলিশ কমিশনারকে জানিয়েছিলেন। জানা গিয়েছে নির্যাতিতা তরুণী ২০১৭-য় সিভিক ভলান্টিয়ারের কাজে যোগ দিয়েছিলেন। কম্পিউটার প্রশিক্ষণ থাকায় পার্ক স্ট্রিট থানাতেই কাজ করতেন।








