
কোন থানা এলাকার ঘটনা, তা নিয়ে দড়ি টানাটানিতেই তাঁদের মেয়েকে মরতে হয়েছে। এমনটাই অভিযোগ ছাত্রীর বাবা-মায়ের।
তাঁদের বক্তব্য অভিযোগ নিতে রীতিমত দায় ঠেলাঠেলি করে এক থানা থেকে অন্য থানা। তাঁদের আক্ষেপ রাতে অভিযোগ পাওয়া মাত্র পুলিশ তৎপর হলে তাঁদের মেয়েকে হয়তো বাঁচানো যেত। ছাত্রীর বাবা জানিয়েছেন শুক্রবার টিউশন থেকে তাঁর মেয়ে বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর কোথাও না পেয়ে প্রথমে মহিষমারি পুলিশ ক্যাম্পে যান পরিবারের সদস্যরা। অভিযোগ সেখান থেকে তাঁদের কুলতলি থানায় পাঠানো হয়। এরপর ফের তাঁদের মহিষমারি ক্যাম্পে পাঠানো হয়। এরপর মহিষমারি ক্যাম্পে শুক্রবার রাত ৯টায় নাগাদ মিসিং ডায়েরি হয়। এরপর ফের তাঁদেরকে জয়নগর থানায় পাঠানো হয় বলে অভিযোগ। সেখানে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।








