থানার সিসিটিভি সংরক্ষণ, নির্দেশ কোর্টের সিবিআই চান শুভেন্দু

0
191
THANAR CCTV SANGRAKKHAN NIRDESH COURT ER CBI CHAN SUVENDU
THANAR CCTV SANGRAKKHAN NIRDESH COURT ER CBI CHAN SUVENDU

ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু মামলায় স্ত্রীর উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। থানা এবং জেলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে।

একইসঙ্গে পুরো ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে পুলিশের কাছে। মঙ্গলবার কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় বছর ৪২-র ডেবরার সঞ্জয় বেরার। তিনি জেল হেফাজতে ছিলেন। ৪ জন ফলঘোষণার দিন ডেবরার ভরতপুর অঞ্চলের পুরুষোত্তম নগর গ্রামে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হয়েছিল। এই ঘটনার পর দুইপক্ষের বেশকয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে সঞ্জয়ও ছিল। পরিবারের অভিযোগ হেফাজতে থাকাকালীন মারধরে মৃত্যু হয়েছে সঞ্জয়ের। এদিকে ডেবরার বিজেপি কর্মীর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের অত্যাচারেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে এর আগে পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী।