
পুলিশের কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারির পর এবার থানা জ্যাম করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। শুক্রবার চা চক্রে দিলীপ ঘোষ বলেছেন তৃণমূলের কিছু ছোট নেতারা দাপাদাপি করার চেষ্টা করছে।
ত্রিশূল, গদা সব তৈরি আছে। প্রয়োজনে ব্যবহার করা হবে। এরআগে বৃহস্পতিবার বর্ধমানের আইসির কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। বর্ধমান থানার আইসি রাস্তায় বেরোলেই আটকানোর হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ। কীভাবে সারাজীবন চাকরি করেন তিনিও দেখবেন। দিলীপ ঘোষ আরও বলেছেন আইসি রাস্তায় বেরলে লোক দিয়ে গাড়ি আটকাবেন।
