থামছেই না হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়

0
71

বসিরহাটের হাকিমপুর সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় থামছেই না। বৃহস্পতিবারও কার্যত একই ছবি। বাক্সপ্যাটরা নিয়ে ওপারে যাওয়ার অপেক্ষায় বসে রয়েছেন শয়ে শয়ে অনুপ্রবেশকারী। জানা গিয়েছে বুধবার দেড়শো জনকে সীমান্ত পার করা হয়েছে। প্রথমে বিএসএফের কাছে নথি দেওয়া হচ্ছে, সেই নথি পাঠানো হচ্ছে বিজিবি-র কাছে। এরপরেই পুশব্যাক করা হচ্ছে। এদের কেউ কেউ অবৈধভাবে ভারতে ঢুকে কাটিয়ে ফেলেছেন ৫-৬ বছর।