দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা

0
207
Temperature will increase further in South Bengal
Temperature will increase further in South Bengal

আগামী দু’দিন পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, মে মাসের শুরুতেও চলবে দাবদাহ।

দক্ষিণের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পার্বত্য তিন জেলায় রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে বেরবেন না।হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা। মে মাসের শুরুতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে ৭ জেলায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায়। লু বইতে পারে। কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরে লু-এর পরিস্থিতি তৈরি হবে। বাকি সময়ে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।