দক্ষিণবঙ্গে গরমের সঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস 

0
851
Heat wave forecast with heat in South Bengal
Heat wave forecast with heat in South Bengal
আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে গরমের সঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ছয় জেলা হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।
তবে এই ছয় জেলার মধ্যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে এখনই মুক্তি পাচ্ছেন না দক্ষিণবঙ্গের মানুষ।দক্ষিণে বৃষ্টি না হলেও ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা। মঙ্গলবারও দার্জিলিং এবং কালিম্পঙে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে।