
মেঘলা আকাশের সঙ্গেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোবার থেকেই। এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি। এদিকে সোমবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়ারোদ থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে শহর।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগণায়। একে পূর্ণিমার কটাল, তার ওপর নিম্নচাপ, জোড়া ফলায় সমুদ্র রয়েছে উথাল-পাথাল। মঙ্গলবার পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ায় সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতরে। তবে এবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় কমবে বৃষ্টি। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করেই কাকদ্বীপ ও গঙ্গাসাগর থেকে ইলিশ মাছ ধরতে গিয়ে ৩ টি ট্রলারের তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে প্রায় ৪৫-৫০ কুইন্টাল ইলিশ ধরেছিল মৎস্যজীবীরা, সেই সময় সাগরে উত্তাল ঢেউয়ের ধাক্কায় একটি ট্রলার জম্বুদ্বীপের কাছে, ওপর দুটি বেগুয়াখালিতে তলিয়ে যায়। ট্রলার উল্টে গুরুতর আহত হয়েছেন ২ জন মত্স্যজীবী। পাশাপাশি ২৯ জন মৎস্যজীবীকেই উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিরা সবাই সুস্থ রয়েছে বলে খবর।








