দক্ষি‌ণবঙ্গে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

0
247
Rain in South Bengal with gusty winds
Rain in South Bengal with gusty winds

শনিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও।সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

 তবে শনিবারও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। শনিবার সকালে হাওয়া অফিস সূত্রে খবর, তাপপ্রবাহ চলতে পারে চার জেলায়।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার বেগ কোথাও কোথাও হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বৃষ্টিপাত চলতে পারে বুধবার পর্যন্ত। তবে বৃষ্টির পাশাপাশি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এবং পশ্চিম বর্ধমান,এই পাঁচ জেলায় তাপপ্রবাহ হতে পারে শনিবার।উল্লেখ্য,গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মানুষ। একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রির গণ্ডি। দহনজ্বালা সহ্য করতে না পেরে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।