গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

    দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকেই বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

    0
    218
    South Bengal rained from Tuesday accompanied by gusty winds
    South Bengal rained from Tuesday accompanied by gusty winds
    মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
    শহরের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পশ্চিমের তিন জেলা— পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। তবে এই তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আট জেলায়। এই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগ চলতে পারে শুক্রবার পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কিছু অংশে। আর কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। দুই দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।