
নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। বৃহস্পতিবার সারা দিন আকাশ মূলত মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যারফলে তিস্তা সহ উত্তরের একাধিক নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। ভূমিধস নিয়েও সতর্ক করেছে আবহাওয়া দফতর। তবে উত্তরের আরও তিন জেলা দুই দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের অনেক জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরির ফলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
