দক্ষিণ চিন সাগরে ফিলিপিন্সের সঙ্গে মহড়ায় ভারত  

0
214
India conducts exercises with the Philippines in the South China Sea
India conducts exercises with the Philippines in the South China Sea
এবার দক্ষিণ চিন সাগরে ফিলিপিন্সের নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া করবে ভারতীয় নৌসেনা।প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর,  ভারতীয় নৌবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড কৌশলগত মোতায়েনের অংশ হিসেবেই দক্ষিণ চিন সাগরে তিনটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

সেগুলি এখন সিঙ্গাপুর ঘুরে ফিলিপিন্স উপকূলে পৌঁছে গিয়েছে। ভারতীয় নৌসেনার রিয়ার অ্যাডমিরাল রাজেশ ধনখড়ের নেতৃত্বে এই তিনটি যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার আইএনএস দিল্লি, জ্বালানিবাহী আইএনএস শক্তি এবং কর্ভেট শ্রেণির ছোট, দ্রুতগামী যুদ্ধজাহাজ কিল্টন।ঘটনাচক্রে, দক্ষিণ চিন সাগরের অধিকাংশ এলাকাই নিজেদের অংশ বলে দাবি করে বেজিং। তা নিয়ে দীর্ঘ দিন ধরে ফিলিপিন্স, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেইয়ের মতো প্রতিবেশী দেশগুলির সঙ্গে একদলীয় চিনের কমিউনিস্ট শাসকগোষ্ঠীর বিরোধও রয়েছে। ফিলিপিন্স এবং চিনের বিরোধের অন্যতম কারণ দক্ষিণ চিন সাগরের সেকেন্ড থমাস শোলে দ্বীপকে কেন্দ্র করে। পাশাপাশি, ভারত মহাসাগরেও তৎপরতা বাড়াচ্ছে বেজিং। ভারতের দুই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এবং মলদ্বীপে গত কয়েক বছর ধরেই চিনা জাহাজের আনাগোনা রয়েছে।