দক্ষিণ দিনাজপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করল শিশু কমিশন

0
135
dinaj pur e sisu commision
dinaj pur e sisu commision
দক্ষিণ দিনাজপুরে নির্যাতিতা নাবালিকার সঙ্গে দেখা করেছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস।
গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে আদিবাসী নাবালিকার সঙ্গে কথা বলেছেন তিনি। তুলিকা দাস জানিয়েছেন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি। নির্যাতিতার সঠিকভাবেই চিকিৎসা চলছে। তুলিকা বলেছেন মেয়েটি যে মানসিক অবগার মধ্য দিয়ে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসা সহজ নয়। মেয়েটির কাউন্সেলিংয়ের প্রয়োজন। পাশাপাশি শিশু সুরক্ষা কমিশনের যা যা সাপোর্ট সিস্টেম রয়েছে তা শিশুটির কাছে যাতে পেঁৗষয় সেদিকও দেখা হবে বলে জানিয়েছেন। আর জি করকাণ্ড নিয়ে শোরগোলের মধ্যেই আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে বংশীহারিতে। ইতিময্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার নির্ধাতিতা নাবালিকার সঙ্গে দেখা করে করেছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। এদিকে দোষীদের শাস্তি এবং নির্যাতিতার নিরাপত্তা সুনিশ্চিত করতে সোমবার ১২ ঘণ্টা। বনধের ডাক দিয়েছে অনিবাসী অধিকার মঞ্চ।