
দখলদার উচ্ছেদ নিয়ে শুক্রবারই কলকাতা পুরসভায় বৈঠক বসতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর ঠিক করে দেওয়া কমিটিকে নিয়ে এই বৈঠকে বসবেন তিনি।
জানা গিয়েছে, বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, মলয় ঘটক, পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, পুর কমিশনার ধবল জৈন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল -সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। তবে বৈঠকে হকার সংগঠনগুলির কোনও নেতা থাকবেন না বলে জানা গিয়েছে । বৈঠকে নীতি নির্ধারিত হওয়ার পর পরবর্তী বৈঠকগুলিতে তাঁদের ডাকা হবে বলে জানিয়েছেন মেয়র। বেআইনি দখলদারি নিয়ে রাজ্য জুড়ে সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সেই কাজ শুরু করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই হাতিবাগান, মানিকতলা, গড়িয়াহাট, নিউ মার্কেট, বড়বাজার-সহ বিভিন্ন এলাকায দখলদারি নিয়ে সমীক্ষা শপরপ করেছে পুলিশ। সমীক্ষা করে অবৈধ পার্কিং নিয়ে।









