দলবদলুদের পাশে নেই বাংলা

0
7297
TMC BJP SANGHARSE DHUMDHUMAR BISHNUPUR 1
TMC BJP SANGHARSE DHUMDHUMAR BISHNUPUR 1

ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে ফেরা অর্জুন সিংয়ের ব্যারাকপুর আসনটি হাতছাড়া হয়েছে। ২০১৯-এ ব্যারাকপুরে বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন অর্জুন সিং।

কিন্তু এবার ব্যারাকপুর কেন্দ্রে পার্থ ভৌমিককে তৃণমূল টিকিট দেওয়ায় ফের বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। কিন্তু মঙ্গলবারের ফলে দেখা যায় ব্যারাকপুরের মানুষ পার্থ ভৌমিকের ওপরেই আস্থা রেখেছে। তবে এর উল্টো ছবিও রয়েছে রানাঘাটে। ২০১৯-এ লোকসভা ভোটের আগে রাজনীতিতে অভিষেক হয় পেশায় চিকিৎসক মুকুটমণি অধিকারীর। ২০২১-র বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ আসনে বিজেপির প্রতীকে জয়ী হন তিনি। কিন্তু লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্র থেকে মুকুটমণি অধিকারীকে প্রার্থী না করায় ভোটের আগে সেও তৃণমূলে যোগ দেন। তৃণমূলের তরফে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করলেও সেও ছাপ ফেলতে পারেনি। একই ছবি কলকাতা উত্তরেও। সেখানেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়ও তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছেন।