দলীয় কর্মীদের বিক্ষোভে বিজেপির কেন্দ্রীয় দল

0
302
Protest by party workers Central party of BJP
Protest by party workers Central party of BJP
ঘরছাড়া এবং আক্রান্ত কর্মীদের অভিযোগের কথা শুনতে এসে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপির কেন্দ্রীয় দলকে।
মঙ্গলবার বেলায় দক্ষিণ ২৪ পরগনার আমতলায় কেন্দ্রীয় দলের সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের গাড়ি আটকে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ। তাঁরা ক্ষোভ উগরে দেন বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ সরদারের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মীদের একাংশ আশ্রয় নিয়েছেন ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববি-র বাড়িতে। মঙ্গলবার জেলারই বিষ্ণুপুরের দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করে এলাকা পরিদর্শনে বেরোন কেন্দ্রীয় দলের সদস্যরা। বিজেপি সূত্রে জানা যায়, তাঁদের পরবর্তী গন্তব্য আলতাবেড়িয়া। কিন্তু রাস্তায় হাত দেখিয়ে বিপ্লবদের গাড়ি থামান দলেরই কর্মী-সমর্থকেরা। মহিলাদের একাংশ গাড়ি থেকে তাঁকে নেমে আসার অনুরোধ জানান। এর পাশাপাশি সাংগঠনিক জেলার সভাপতি অভিজিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা দাবি করেন, ৪ জুন ভোটের ফলপ্রকাশের পর আক্রান্ত কর্মীদের খোঁজখবর নেওয়া হয়নি। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি অভিজিতের বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে চলারও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।