
রাস্তায় দলের কর্মীদেরই বোমা মারার হুমকি দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। মহিলা বন আধিকারিরককে হুমকি দিয়ে মন্ত্রিত্ব খোয়ানো সেই অখিল গিরিই এবার বম্ব চার্জ করার হুমকি দিয়েছেন।
কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে কার্যত দুই বিধায়ক অখিল গিরি এবং উত্তম বারিকের গোষ্ঠীর লড়াই সামনে এসেছে। ভরা রাস্তায় তৃণমূল বিধায়ক উত্তম বারিকের অনুগামীদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন অখিল গিরি। তাঁকে বলতে শোনা যায় বম্ব চার্জ করে ৫ মিনিটেই খতম করে দেবেন। গতমাসেই কেন্দ্রীয় বাহিনী দিয়েই কাঁথি সমবায় ব্যাঙ্ক নির্বাচন হয়। ১০৮ টি আসনের মধ্যে ১০১টি আসন পায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা। নিয়ম অনুযায়ী এদের মধ্যে ১৫ জন ডিরেক্টর হিসেবে নির্বাচিত হবেন। সোমবারই ছিল ডিরেক্টর নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। জানা গিয়েছে তৃণমূল নেতা ও কাঁথি পুরসভার চেয়ারম্যান প্রকাশ গিরির সামনেই তাঁর অনুগামীর চোর চোর স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভের মুখে পড়ে সেই সময় সেখান থেকে চলে গেলে পরে মনোনয়ন জমা দেন চিন্তামণি মণ্ডল সহ বেশ কয়েকজন।




