গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk দাড়িভিটের ২ ছাত্রকে ভাষা শহিদের মর্যাদার দাবি সুকান্ত-র

    দাড়িভিটের ২ ছাত্রকে ভাষা শহিদের মর্যাদার দাবি সুকান্ত-র

    0
    197

    বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার দিনেই দাড়িভিটের ২ ছাত্রকে ভাষা শহিদের মর্যাদার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার।

    বিজেপির রাজ্য সভাপতি বলেছেন ৬ বছর আগে উর্দু ভাষা শিক্ষকের বদলে বাংলা শিক্ষকের দাবি তুলেছিলেন ২ ছাত্র। সুকান্ত মজুমদারের দাবি উত্তর দিনাজপুরের ওই স্কুলে ২ ছাত্রের শহিদ স্মারক তৈরি হোক। ২০১৮-র সেপ্টেম্বরে বাংলা ভাষার শিক্ষক নিয়োগের দাবিতে উত্তর দিনাজপুরের দাড়িভিট হাইস্কুলের ছাত্ররা বিক্ষোভ শুরু করেন। তাতে পুলিশের গুলিতে মৃত্যু হয় তাপস বর্মন এবং রাজেশ সরকার নামে দুই ছাত্রের। তা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। প্রথমে ঘটনার তদন্ত সিআইডি করলেও পরে নিহতের পরিবার এনআইএ তদন্তের দাবি তোলে। সেই তদন্ত এখনও চলছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছেন এবার দাড়িভিটের ২ ছাত্রকে ভাষা শহিদের মর্যাদা দিক রাজ্য।