গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk দাদাকে খুনে গ্রেফতার স্কুল শিক্ষক ভাই 

    দাদাকে খুনে গ্রেফতার স্কুল শিক্ষক ভাই 

    0
    305
    School teacher brother arrested for killing grandfather
    School teacher brother arrested for killing grandfather
    টাকা-পয়সা নিয়ে বিবাদের জেরে দাদাকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে স্কুল শিক্ষক ভাইকে।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার জামদানি এলাকায়।
    পুলিশ সূত্রে খবর মৃত বছর ৪৬-র মিজানুর রহমান। ধৃত ভাই মুসিয়ার রহমান। তাঁরা বসিরহাটের দক্ষিণ চাতরার বাসিন্দা।বনগাঁর একটি হাইস্কুলের ইংরেজির শিক্ষক। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে নির্জন জামদানি-মধুসূদন কাটি রোডের পাশে ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখে বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোবরডাঙ্গা ও গাইঘাটা থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতেই গোবরডাঙা থানা এলাকায় সন্দেহভাজন ভাবে একটি গাড়ির নম্বর প্লেট ঢেকে যাওয়ার সময় এক পুলিশকর্মীর সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই কথায় অসংগতি ধরা পড়ে। ধৃতের শরীরে রক্তের দাগ ছিল। কাছে একটি ব্যাগও ছিল। ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় দুটি গ্লাভস, একটি স্যানিটাইজার ও সাতটি রুমাল। তার মধ্যে একটি রক্তমাখা রুমালও ছিল। এছাড়াও একসেট নতুন জামা-প্যান্ট, কালো তিনটি গামছাও ছিল। তাঁর কাছ থেকে মৃত দাদার রক্তমাখা ফোন উদ্ধার হয়। এরপরই দাদাকে খুনের অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।