গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, মৃত্যু, স্তব্ধ হলিউড   

    দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলেস, মৃত্যু, স্তব্ধ হলিউড   

    0
    207
    ছবি সৌজন্যে : এক্স

    দাবানলে দাউদাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস। পুড়ে ছাই বহু বাড়ি, গাড়ি, দোকান। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের।

    তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের প্যালিসেডস এলাকার চারপাশে যে আগুন লেগেছে, তাতে এখনও পর্যন্ত হাজার দেড়েকের বেশি বাড়ি পুড়ে গিয়েছে বলে খবর। তালিকায় রয়েছে নামীদামি ব্যক্তিত্বদের বাড়িও। প্রাণ বাঁচাতে লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন।বাদ যাননি হলিউড তারকারাও। কেউ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। কেউ ছোট পর্দা থেকে জানছেন, তাদের বসতবাড়ি ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে হাহাকার করছেন তাবড় হলিউডি তারকারা।লস অ্যাঞ্জেলেসের প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকা প্যালিসেডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানলের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। লস অ্যাঞ্জেলেসের অত্যন্ত অভিজাত এলাকা প্যালিসেডস। এখানেই রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্‌স, অ্যাডাম ব্রডি, ক্যারি এলওয়েসের মতো তারকার বিলাসবহুল বাড়ি। লস অ্যাঞ্জেলেসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকাও তাই বাড়ছে। লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী আগুনের একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। একটি ভিডিওয় দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে লস অ্যাঞ্জেলেস শহর এবং আশপাশের এলাকা। কালো ধোঁয়া এবং ছাইয়ের আস্তরণ যেন গিলে খেয়েছে সারা শহরকে। মানুষ প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়ছেন। শুনশান রাস্তার মধ্যেই টহল দিচ্ছে পুলিশ। জোরালো বাতাস যেন ঘি ঢালছে দাবানলে। লস অ্যাঞ্জেলেস শহরজুড়ে এখন শুধুই অসহয়তার ছবি। ঘরবাড়ি এবং স্বজন হারিয়ে হাহাকার করছেন বহু মানুষ।প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগুন যে ভাবে ছড়িয়েছে তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

    হলিউড তারকাদের পছন্দের একটি রিয়্যাল এস্টেটের একাংশ পুড়ে গিয়েছে। লস অ্যাঞ্জেলেসের বহু রাস্তায় গাছ ভেঙে পড়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছে। দাবানলের আগুন নেভাতে নেভাতে সেখানে জলসঙ্কটও দেখা গিয়েছে।