
দায়মুক্ত হওয়ার জন্য এই নাটক। কামারহাটিকাণ্ড নিয়ে সৌগত-মদনদের বৈঠককে এভাবেই কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন দমদম কেন্দ্রে কোথায় কি বেআইনি নির্মাণ হচ্ছে তা জানেন না সৌগত রায়।
এমন দাবি হাস্যকর। কারণ রাজ্যে যে কজন সাংসদ নিজের এলাকার সঙ্গে নিয়মিত। যোগাযোগ রাখেন তাঁদের মধ্যে অন্যতম সৌগত রায়। আর তিনি জানেন না কোথায় পুকুর ভরাট হচ্ছে, কোথায় সরকারি জমি দখল হচ্ছে। সঠিক তদন্ত হলে সৌগত রায়ও এর বাইরে থাকবেন না। তৃণমূলে জয়ন্ত সিংরাই তো দল চালায়, কারও রানা, কারও জয়ন্ত, কারও আবার জেসিবি। এভাবেই খোঁচা দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
