গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Darjeeling দার্জিলিঙের হোটেলে বাংলাদেশি পর্যটকদের না 

    দার্জিলিঙের হোটেলে বাংলাদেশি পর্যটকদের না 

    0
    1224
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দার্জিলিঙের কোনও হোটেলে আর বাংলাদেশি পর্যটকদের থাকতে দেওয়া হবে না। এমনই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পাহাড়ের হোটেল ব্যবসায়ীদের সংগঠন।

    তাঁদের বক্তব্য, ব্যবসার ক্ষতি হোক, আপত্তি নেই। কিন্তু বাংলাদেশিদের কোনও জায়গা হবে না। প্রতিবেশী দেশে উদ্ভুত পরিস্থিতি এবং ভারতের প্রতি বিভিন্ন অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে এই অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শীতের মরসুমে প্রতি বছরই এই সময় গড়ে ২৫ থেকে ৩০ হাজার বাংলাদেশি পর্যটক শৈলশহরে বেড়াতে আসেন। তাঁদের বয়কট করার সিদ্ধান্ত কঠিন বলে মেনে নিয়েও ব্যবসায়ী সংগঠন বলছে, দেশের থেকে বড় কিছুই নয়। সাংবাদিক বৈঠকে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেছেন, বিভিন্ন সংগঠন স্মারকলিপি জমা দিয়েছে। কিন্তু সেটা বড় কথা নয়। যে কোনও সিদ্ধান্ত নিতে গেলে কিছু নিয়ম মানতে হয়। সেই নিয়ম অনুযায়ী ভোটপ্রক্রিয়া হয়েছিল। তাতে প্রায় ৯৭ শতাংশ ভোট বাংলাদেশিদের বিপক্ষে পড়েছে। সেই কারণে বাংলাদেশের পর্যটককে আপাতত হোটেলে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তিনি জানান, এই সিদ্ধান্ত যেন সবাই মেনে চলেন।

    মেনে চলা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণও করা হবে। এমনকি, স্টুডেন্ট বা চিকিৎসা সংক্রান্ত ভিসা দেখিয়েও দার্জিলিঙের কোনও হোটেলে বাংলাদেশের কোনও নাগরিক জায়গা পাবেন না।