দাশনগরে ডাকঘরে আগুন, ভস্মীভূত নথি-চিঠি, ক্ষোভ গ্রাহকদের

0
327
Fire at post office in Dashnagar burnt documents and letters angry customers
Fire at post office in Dashnagar burnt documents and letters angry customers
হাওড়ার দাশনগরে পোস্টঅফিসে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই পোস্টঅফিসের জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন।
নিমেষের মধ্যে কালো ঢেকে যায় চারপাশ। খবর দেওয়া হয় দাশনগর থানা এবং দমকলকে। প্রাথমিক ভাবে, স্থানীয় বাসিন্দা এবং ডাকঘরের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে ডাকঘরে থাকা বহু চিঠি এবং নথি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কম্পিউটারে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে আগুন ধরে। ডাকঘরে আগুন লাগার খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে ছুটে আসেন গ্রাহকেরা। তাঁরা পোস্টঅফিসের জরাজীর্ণ অবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন।