গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Hooghly দিকে দিকে আবাস বিক্ষোভ-অভিযোগও

    দিকে দিকে আবাস বিক্ষোভ-অভিযোগও

    0
    324
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জয়েন্ট বিডিও-র নামে আবাস যোজনার কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে পাঁশকুড়ায়। অভিযোগ আবাসের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জয়েন্ট বিডিওর নামে ফোনে টাকা চাওয়া হচ্ছে।
    ১০-১২ জনকে ফোন করে কাটমানি চাওয়া হয়েছে বলে ব্লক প্রশাসনের অভিযোগ। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন পাঁশকুড়ার বিডিও। এদিকে আবাস যোজনার বঞ্চনার অভিযোগে কোচবিহারের তুফানগঞ্জে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রামবাসীরা। প্রায় দেড়ঘণ্টা বন্ধ ছিল চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিস। অভিযোগ এই পঞ্চায়েতের ৮১ ও ৮২ নম্বর বুথের বাসিন্দারা আবাসের ঘর পাননি। কে বঞ্চিত করে রাখা হয়েছে, এই প্রশ্ন তুলে পঞ্চায়েত অফিসে তালা মেরে দেন গ্রামবাসীরা।
    পঞ্চায়েত প্রধানকে নিয়ে জয়েন্ট বিডিও হাজির হন পঞ্চায়েত অফিসে। এরপর প্রশাসনের আশ্বাসে তালা খুলে দেন গ্রামবাসীরা।