দিকে দিকে উচ্ছ্বাস তৃণমূলের

0
719
DIKE DIKE UCHHAS TMC R
DIKE DIKE UCHHAS TMC R

সবুজ আবির, মিষ্টিমুখ, ঢোল-তাসা। বেলা যত গড়িয়েছে একের পর এক আসন বিজেপির হাতছাড়া হতেই দিকে দিকে সেলিব্রেশনে মেতেছে তৃণমূল।

গণনার শুরুতে বিজেপি প্রার্থীরা এগিয়ে থাকলেও বেলা বাড়তেই কার্যত উল্টো হাওয়া বইতে শুরু করে গণনাকেন্দ্রে। বিজেপির পোলিং এজেন্টরাও একে একে গণনাকেন্দ্র ছাড়তে শুরু করেন। এদিকে প্রায় ৩ ডবল আসনে তৃণমূলের শক্তি অক্ষুণ্ণ রাখার খবর আসতেই দিকে দিকে উৎসব শুরু করে দিয়েছে তৃণমূল কর্মীরা। উত্তর থেকে দক্ষিণ রাস্তায় নেমে সবুজ আবিরে রেঙেছেন তৃণমূল কর্মীরা। তাঁদের মুখে একটাই স্লোগান জয় বাংলা।