দিকে দিকে এসআইআর ক্ষোভ, উত্তপ্ত বাসন্তী-সন্দেশখালি

0
117

রাস্তায় ধাওয়া করে মার, ভাঙচুর। এসআইআর শুনানি ঘিরে এবার উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। ভেঙে দেওয়া হয়েছে চেয়ার, টেবিল, রীতিমত তাণ্ডব চালানো হয়েছে বাসন্তীর সোনাখালির কর্মতীর্থে শুনানি কেন্দ্রে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় শুনানি কেন্দ্রে আসা ভোটাররা। তাদের অভিযোগ নথি জমা দেওয়ার পরেও কোনও রসিদ মিলছে না।