দিঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলল

0
192

অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরজা ঠেলে ভিতরে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অধিষ্ঠিত জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। নিমকাঠের তৈরি মূল বিগ্রহের পাশাপাশি রয়েছে পাথরের মূর্তিও। এছাড়াও রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহও। পাখা দিয়ে বাতাসের পর বিগ্রহের সামনে আরতি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণ ছিল দুপুর ৩টে থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত। ওই সময়ের মধ্যেই মন্দিরের দ্বারোদ্বাঘটন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তারপর্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়।