গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Video News দিঘার জগন্নাথ মন্দিরে দক্ষিণী রীতি

    দিঘার জগন্নাথ মন্দিরে দক্ষিণী রীতি

    0
    224

    জগন্নাথ দেবের প্রাণপ্রতিষ্ঠার প্রাক্কালে যজ্ঞ করে মুখ্যমন্ত্রীর পূর্ণাহুতি মধ্যেই দক্ষিণী রীতি স্পষ্ট দিঘার নবনির্মিত মন্দিরে। সুবিশাল মন্দির প্রাঙ্গণে ঢুকতে গেলে খুলে রাখতে হবে কোমরে লাগানো চামড়ার বেল্ট, জুতো। রেখে যেতে হবে চামড়ার ব্যাগ, মানিব্যাগও। হিন্দু ধর্মে পশুর চামড়া দিয়ে তৈরি যেকোনও বস্তুকে অপবিত্র ধরা হয়। ভারতের বহু মন্দিরে বিশেষ করে দক্ষিণভারতীয় মন্দিরগুলোয় এগুলো নিয়ে প্রবেশে কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে। এবার সেই রীতিই অনুসরণ করা হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরে। পুণ্যার্থীদের জিনিসপত্র রাখার জন্য আলাদা ক্লক রুমও তৈরি হয়েছে। তবে ছাড় রয়েছে মোবাইলের ব্যবহারে