গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home East Medinipur দিঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাড়ু দেবেন মমতা

    দিঘার জগন্নাথ মন্দিরে সোনার ঝাড়ু দেবেন মমতা

    0
    271
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    পুরীর মন্দিরের ধাঁচে দিঘাতেও হবে রথযাত্রা। ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সোনার ঝাড়ুর জন্য নিজের অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা দেবেন।
    মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন এবছর রথযাত্রায় তিনি দিঘাতে থাকবেন। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকেও ওই দিন আসতে অনুরোধ করেছেন। নিজেই জানিয়েছেন সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মন্দির তৈরি করবেন বলে ঠিক করেছিলেন। ৩ বছর পর সেই কাজ শেষ হতে চলেছে।
    আন্তর্জাতিক মানচিত্রে দিঘার জগন্নাথ মন্দির জায়গা করে নেবে আশাপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছেন সারা ভারতের পথটিক এবং ভক্তদের নজর কাড়বে দিঘার এই মন্দির। মুখ্যমন্ত্রী আরও বলেছেন আগামী দিনে এরাজ্যের সমুদ্রতীরে অন্যতম তীর্থধাম হবে জগন্নাথ মন্দির।