গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk দিঘা, মন্দারমণিতে শুক্র পর্যন্ত সতর্কতা

    দিঘা, মন্দারমণিতে শুক্র পর্যন্ত সতর্কতা

    0
    216

    পশ্চিমবঙ্গের উপকূলে উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। দিঘা, মন্দারমণি-সহ একাধিক সমুদ্র তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

     শুক্রবার সকাল পর্যন্ত সমুদ্রে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। ওই সময়ের মধ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পর্যটক এবং স্থানীয়দের।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপকূলে নেই।

     সমুদ্রের ঢেউয়ের গতিবিধি যাঁরা পর্যবেক্ষণ করেন, তাঁরা আবহাওয়া দফতরে ঢেউ সংক্রান্ত এই পূর্বাভাস জানিয়েছেন। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে উঁচু ঢেউ দেখা যেতে পারে। ঢেউয়ের উচ্চতা হতে পারে তিন ফুট থেকে পাঁচ ফুট পর্যন্ত।১৪ থেকে ২১ সেকেন্ড পর্যন্ত সেই উঁচু ঢেউ স্থায়ী হতে পারে।সতর্কবার্তায় বলা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত সমুদ্র উপকূলে নৌকা চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পর্যটকদেরও সতর্ক থাকতে হবে।শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা পাঁচ জেলায় বৃহস্পতিবার বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে শুক্রবার উত্তরের কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।

     

    ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক