দিদির পাশেই রয়েছেন, সাক্ষাতের ইচ্ছেপ্রকাশ অনুব্রতর

0
159

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সবসময় রয়েছেন। কলকাতা থেকে বোলপুরে ফেরার সময়ে এমনই মন্তব্য করেছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।

পাশাপাশি তিনি নিজের শরীরের কথা জানিয়ে বলেছেন, শরীর ঠিক থাকলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। মঙ্গলবারই ঘটনাচক্রে বীরভূমে প্রশাসনিকসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। বীরভূমে ফেরার পথে বর্ধমান পার করে একটি জায়গায় কিছু ক্ষণের জন্য থেমেছিল অনুব্রত মণ্ডলের গাড়ি। সেই সময় গাড়ির কাচ নামিয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছেন নিজের শারীরিক সমস্যার কথা। পায়ে ও কোমরে ব্যথার কথাও জানিয়েছেন।  তিনি বলেছেন, আদালতকে সম্মান করেন, আইন মেনে চলেন। মুখ্যমন্ত্রী এবং গোটা রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে বন্দি হওয়ার সময় কলকাতায় নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন , বীরের সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে বের করে আনতে হবে। ঠিক সেই মতোই বাড়ি ফিরেছেন বীরভূমের ওই দাপুটে তৃণমূল নেতা।