
দিদি নম্বর ওয়ান থেকে সাংসদ। এবার হুগলির খন্যান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ভূমিকাতেও রচনা বন্দ্যোপাধ্যায়। ক্লাসে গিয়ে খুদেদের প্রশ্ন করেছেন ভগবান, যাত্রার বানান।
উঠে দাঁড়িয়ে উত্তরও দিয়েছেন খুদে পড়ুয়ারা। বৃহস্পতিবার নিজের লোকসভা কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই অন্য ভূমিকায় দেখা গিয়েছে অভিনেত্রী সাংসদকে। প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন তিনি। হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষও প্রকাশ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। চিকিত্সক মনিশঙ্কর মুখোপাধ্যায়কে নির্দেশও দেন। তারপরেই হুগলির খন্যানে দিদিমণির ভূমিকায় দেখা গিয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়কে। ক্লাস ফাইভের ক্লাসে কচিকাঁচাদের বেশ কযেটি বাংলা শব্দের বানান জিজ্ঞাসা করেছেন রচনা। ঘুরে দেখেন স্কুল। চাঙর ভাঙা দেখে সেগুলো সারানোর কথা বলেন। মিড ডে মিলের বিষয়টিও খতিয়ে দেখেন।








