দিলীপের দুঃখে বুক ফাটছে ফিরহাদের

0
192
DILIP ER DUKKHE BUK FATCHE FIRHAD ER
DILIP ER DUKKHE BUK FATCHE FIRHAD ER
রাজ্যে বিজেপির বিপর্যয়ে দলীয় নেতৃত্বকে আক্রমণে দিলীপ ঘোষের ক্ষোভে পাশে পেয়েছেন ফিরহাদ হাকিমকেও। এর আগে বিজেপির সৌমিত্র খাঁও দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে কার্যত রাজ্য বিজেপির নেতৃত্বের সমালোচনায় সরব হয়েছে।
এবার ফিরহাদ হাকিম বলেছেন দিলীপ ঘোষের জন্য তাঁর দুঃখ হয়। অনেকটা পরিশ্রম করে রাজ্যে বিজেপিকে একটা জায়গায় এনেছিলেন। তাকেই কিনা গড় বদল করতে বাধ্য করেছে দলীয় নেতৃত্ব। তাঁর কথায় এখন যা হল তাতে ৫০ বছর পিছিয়ে গেল বিজেপি। এদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন প্রত্যেক নির্বাচন থেকে দল শিক্ষা নেয়। তবে দিলীপ ঘোষের কেন্দ্র বদল নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব যা বলার বলবে বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য ।