দিলীপ হিমালয়ে চড়া, বললেন নীলাদ্রি, পাল্টা অগ্নিমিত্রা

0
1293
LAKHIR VANDAR E HARER PECHONE BARO KARON AGNIMITRA PAUL
LAKHIR VANDAR E HARER PECHONE BARO KARON AGNIMITRA PAUL
মেদিনীপুর কেন্দ্র বদল নিয়ে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। দিলীপ ঘোষকে হিমালয়ে চড়া বলেও আখ্যা দিয়েছেন।
রাজ্যে বিজেপিসংগঠন তৈরি করতে দিলীপ ঘোষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দাবি করেছেন নীলাদ্রি শেখর। বিজেপি নেতৃত্বকে নিশানা করে তাঁর বক্তব্য কিছু ভুল তো নিশ্চই হয়েছে। দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্যে ১৮ জন সাংসদ নির্বাচিত হয়েছিল। অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাঁকে হাঁটতে হয়েছে। যদিও  অগ্নিমিত্রা পালের দাবি অমিত শাহ, জেপি নাড্ডা যখন ফোন করে তাঁকে মেদিনীপুরে দাঁড়াতে বলেছিলেন তখন তাঁর কাছে বলার কোনও সুযোগ ছিল না। কেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর ক্যান্ডিডেট বলছেন তা তাঁর জানা নেই। তাঁর আরও দাবি মাত্র ২ মাসে মেদিনীপুরের ৬ লাখ ৭৫ হাজার মানুষ ভোট দিয়েছেন। আর দিলীপ ঘোষ ৩ বছর বিধায়ক থাকার পর পেযেছিলেন ৬ লাখ ৮৫ হাজার ভোট। মাত্র ১০ হাজার ভোটের পার্থক্য রয়েছে।