দিল্লিতে কংগ্রেসের হাত ছাড়ল আপ 

0
337
AAP lost the hands of Congress in Delhi
AAP lost the hands of Congress in Delhi
দিল্লির বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আম আদমি পার্টি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আপের বিধায়ক এবং শীর্ষ নেতারা একটি বৈঠক করেছেন।
সেখান থেকে বেরিয়ে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন, বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে কোনও রকম জোটে থাকতে চান না। একাই লড়তে চান।লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া গড়ে তোলা হয়েছিল। অনেক দল ওই জোটের শরিক হিসাবে একসঙ্গে নির্বাচনে লড়েছে। আপও তার অন্যতম অংশ ছিল। কিন্তু আপাতত দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনও জোটে নেই।আপের সর্বময় নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জেলবন্দি। লোকসভা নির্বাচনে প্রতিকূল পরিস্থিতির মধ্যে তাঁদের লড়তে হয়েছে বলে দাবি করেছেন গোপাল রাই।বলেছেন, তাদের নেতা জেলে।তারা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন।অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতে দলের কর্মী-সমর্থকেরা ক্ষুব্ধ। তবে তা সত্ত্বেও তারা ঐক্যবদ্ধ থাকছেন। দিল্লিতে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধান অনেক কমেছে।