দিল্লিতে প্রকাশ্যে এক ব্যক্তিকে খুন, ধৃত ৪ কিশোর 

0
180
1 person killed in public in Delhi 4 teenagers arrested
1 person killed in public in Delhi 4 teenagers arrested
দিল্লিতে প্রকাশ্যে এক ব্যক্তিকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ৪ কিশোরের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকায়। পুলিশ জানিয়েছে,  নিহতের নাম নাজির ওরফে নানহে। প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তায় চার কিশোর ওই ব্যক্তিকে ঘিরে ধরে ছুরি দিয়ে হামলা করছে। আর ওই ব্যক্তি পথচারীদের সাহায্যের জন্য অনুরোধ করছেন।এরপরেই স্থানীয়রা জমায়েত হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন।ডেপুটি কমিশনার নর্থইস্ট জয় তিরকে জানিয়েছেন, এই ঘটনায় চার কিশোরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা জানিয়েছে, তাদের একজনকে হুমকি দেওয়ার জন্য নাজিরকে হত্যা করেছে তাঁরা। অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, নাজির এর আগে ডাকাতি ও হত্যার চেষ্টার একাধিক মামলায় জড়িত ছিল।