
দিল্লিতে ভয় দেখিয়ে সরকার তৈরি করা হয়েছে, তবে এই সরকারের আয়ু বেশিদিন নয়ে। ২১ জুলাইয়ে শহিদ সমাবেশের মঞ্চ থেকে আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিরোধী ইন্ডিয়া জোটের তরফে একমাত্র সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব উপস্থিত একুশের সমাবেশে। যখন দেশজুড়ে আলোচনায় ইন্ডিয়া জোটের মধ্যে মমতা অখিলেশ সমীকরণ, আলাদা পাওয়ার সেন্টার। আর তখনই তৃণমূল নেত্রী এবং সমাজবাদী পার্টি সুপ্রিমো দুজনেই বলছেন, ভয় দেখিয়ে সরকার গঠন করা হয়েছে কেন্দ্রে। কিন্তু এ সরকার বেশিদিন টিকতে পারে না। বলেছেন নির্বাচন কমিশনের একতরফা আচরণ, ইডি-সিবিআইয়ে ধমকানি, চমকানিতে মানুষ যে ভয় পায় না তার প্রমাণ উত্তরপ্রদেশের অখিলেশের দল এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এবারের লোকসভার ফল। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা এজেন্সিকে দিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু করা যাবে না। কর্মীদের উদ্দেশ্যে নেত্রীর একুশের বার্তা ভয় পাওয়ার দরকার নেই, তৃণমূল কংগ্রেস কোনওদিন বিজেপির সঙ্গে হাত মেলাবে না।
