গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk দিল্লির রাবড়ি দেবী সুনীতা, পোস্টার বিজেপির 

    দিল্লির রাবড়ি দেবী সুনীতা, পোস্টার বিজেপির 

    0
    160
    Delhis Rabri Devi Sunita BJPs poster
    Delhis Rabri Devi Sunita BJPs poster

    দিল্লির রাবড়ি দেবী সুনীতা কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রীকে কটাক্ষ করে পোস্টার পড়েছে রাজধানীতে। 

    জানা গিয়েছে, বিজেপির তরফেই দেওয়া হয়েছে এমন পোস্টার। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে তিহাড় জেলে বন্দি। এতদিন রাজনীতিতে পা না রাখলেও স্বামীর গ্রেফতারির বিরোধিতায় ময়দানে নেমে পড়েছেন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল। ইন্ডিয়া জোটের সভায় প্রতিনিধিত্ব করার পাশাপাশি আপ প্রার্থীর হয়ে প্রচারেও দেখা যাচ্ছে তাঁকে। এই আবহে অতীতে বিহারের মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর সঙ্গে তুলনা টেনে পূর্ব দিল্লিতে পোস্টার দেওয়া হয়েছে বিজেপির তরফে। বিজেপির তরফে দেওয়া পোস্টারে লেখা হয়েছে, দিল্লির রাবড়ি দেবী শ্রীমতী সুনীতা কেজরিওয়াল। গেরুয়া রঙের এই পোস্টারে দেখা গিয়েছে, হাত জোড় করে থাকা সুনীতা কেজরিওয়ালের ছবি। পাশাপাশি আরও একটি পোস্টার পড়েছে দিল্লি সিভিল লাইন্সে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির পাশেও। যেখানে লেখা, শিষ মহল- দুর্নীতির আখড়া মুখ্যমন্ত্রীর বাসভবন। পোস্টারে আবার তীর চিহ্ন দিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে পথ নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, পূর্বে মুখ্যমন্ত্রীর বাসভবনের সৌন্দর্যকরণে ৪৫ কোটি টাকা খরচের ঘটনায় বিতর্ক চরম আকার নিয়েছিল। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাসভবনকে শিষ মহল আখ্যা দিয়েছিল বিজেপি। যদিও আপের দাবি, আসলে সুনীতা কেজরিওয়ালের জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছে বিজেপি।