
দিল্লির সর্বকনিষ্ঠ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে রাজভবনে শনিবার শপথ গ্রহণ করবেন অতিশী মারলেনা।শুধু একা অতিশী নন, আপের পাঁচ বিধায়কও মন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে জানা গেছে।
দিল্লির কুর্সিতে তিনি তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে বসতে চলেছেন। তাঁর আগে বিজেপির সুষমা স্বরাজ এবং কংগ্রেসের শীলা দীক্ষিত দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি অরবিন্দ কেজরীওয়াল। কিন্তু জামিন পেয়ে তিহাড় থেকে বেরোনোর কয়েক দিন পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি। এরপর তার উপস্থিতিতে আপ বিধায়কদের বৈঠকে সর্বসম্মতিক্রমে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে অতিশীর নাম চূড়ান্ত হয়েছে। শনিবারই মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব নেবেন তিনি।
