
দিল্লির স্কুলে বোমাতঙ্কের জেরে এবার সক্রিয় হয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই ধরনের পরিস্থিতির জন্য বিধি এবং স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিয়োর (এসওপি) তৈরি করা প্রয়োজন।
এই বিষয়ে দিল্লি পুলিশ এবং স্কুলগুলির কর্তৃপক্ষেরও সহায়তা চেয়েছে, যাতে অকারণে আতঙ্ক না ছড়ায়।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক স্কুলগুলিকে আরও সতর্ক হতে বলেছে। সিসি ক্যামেরা এবং নিরাপত্তা বৃদ্ধির উপরেও জোর দিয়েছে। নিয়মিত ই-মেল চেক করার কথাও বলা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দিল্লি পুলিশ এবং স্কুলগুলিকে সমন্বয় রাখার কথা বলেছেন স্বরাষ্ট্র সচিব, যাতে ভুয়ো খবর ও আতঙ্ক ছড়াতে না পারে।বুধবার সকালে ই-মেল করে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদের অন্তত ১০০টি স্কুলে। এই হুমকি মেল পাওয়ার পরই স্কুলগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
