গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National দিল্লি এয়ারপোর্টে ১৫ কোটির মাদক উদ্ধার, আটক যুবতী

    দিল্লি এয়ারপোর্টে ১৫ কোটির মাদক উদ্ধার, আটক যুবতী

    0
    269
    দিল্লি বিমানবন্দরে মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই যুবতীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 
    শুল্ক দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগে ব্যাঙ্কক থেকে দিল্লি আসা একটি বিমানের যাত্রীদের মালপত্র স্ক্যানিং মেশিনে ফেলে খতিয়ে দেখা হচ্ছিল।
    তখনই এক যাত্রীর ব্যাগে মাদকজাতীয় দ্রব্যের সন্ধান পান কর্তব্যরত অফিসার। এর পর কে-৯ স্কোয়াডের কুকুরকে এনে ব্যাগে মাদকের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন শুল্ক বিভাগের কর্মীরা। এর পর ব্যাগের মালকিনকে ডেকে পাঠিয়ে তাঁর সামনেই ব্যাগটি খোলা হয়। ব্যাগ খুলতেই থরে থরে সাজানো সবুজ-বাদামি প্যাকেটে মেলে প্রায় ১৫ কেজি ওজনের মাদক, যার বাজারমূল্য প্রায় ১৫ কোটি চার লক্ষ টাকা।ঘটনায় শুরু হয়েছে তদন্তও।
    ছবি  সৌজন্যে : এক্স