দিল্লি গেলেন রাজ্যপাল, শপথের অপেক্ষায় সিঁড়িতে সায়ন্তিকা-রেয়াত

0
248
SHAPATH RAJJOPALER OPEKKHA A SIRITE BOSE SAYANTIKA REYAT
SHAPATH RAJJOPALER OPEKKHA A SIRITE BOSE SAYANTIKA REYAT

রাজ্যপালের অপেক্ষায় বিধানসভার সিঁড়িতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রেয়াত হোসেনের ধর্নার মধ্যেই দিল্লি গেলেন রাজ্যপাল। ফলে রাজভবনের সঙ্গে টানাপোড়েনে ঝুলেই রইল দুই বিধায়কের শপথ।

বিধানসভায় এসে রাজ্যপালকে শপথবাক্য পাঠ করানোর দাবিতে অনড় রয়েছেন নতুন নির্বাচিত দুই বিধায়ক বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রেয়াত হোসেন সরকার। মঙ্গলবার রাজভবনের তরফে ৩ পাতার চিঠি দিয়ে টুইট করে বলা হয় বুধবার রাজভবনে এসেই তাঁদের শপথ নিতে হবে। কিন্তু শপথগ্রহণের সময় পেরিয়ে গেলেও বিধানসভাতেই বসে রইলেন দুই বিধায়ক। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রাজভবনের তরফে এ ব্যাপারে কোনওরকম যোগাযোগ করা হয়নি। বিমান বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন সমস্যা না মিটলে তিনি আইনের পথে হাঁটবেন। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথাও বলেছেন। অন্যদিকে রাজভবন নতুন ২ বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর জন্য তৈরি ছিল। কিন্তু দুপুর পর্যন্ত রাজভবনে যাননি সায়ন্তিকা এবং রেয়াত।  এরপরেই দুপুরে দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন রাজ্যপাল সিভি আনন্দ বোস।