
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ফের কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার রেড রোডে নেতাজি স্মরণে অনুষ্ঠানে নাম না করে দিল্লির নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করেছেন তিনি। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বাংলাকে বরাবর বঞ্চিত, উপেক্ষিত করছে বলে অভিযোগ তৃণমূলের। বাংলার পাওনা মেটাচ্ছে না কেন্দ্র, সেই অভিযোগ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেস নেতারা। রেড রোডের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপি সরকার দেশের ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করছে। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে । দেশ তথা বাংলার মনীষীদের অসম্মান করা হচ্ছে বলেও তিনি অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,মহাত্মা গান্ধী, লাল বাল পাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-সহ অন্যান্যদের প্রতি অসহিষ্ণু, অকৃতজ্ঞতা করা হচ্ছে। ভাষার প্রতি অসম্মান করা হচ্ছে। বাংলার অস্মিতাকে ধাক্কা দেওয়া হচ্ছে।
নেতাজির জন্মবার্ষিকীতে ক্ষোভপ্রকাশ করে মুখ্যমন্ত্রী দিল্লিকে নিশানা করেছেন। তাঁর কথায়, দিল্লি চক্রান্তনগরী। বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে।
