দিল্লি থেকে সোজা চোপড়ায় রাজ্যপাল

0
1369
cv anand bosh 01 07
ছবি সৌজন্যে : নিজস্ব
দিল্লি থেকে সরাসরি চোপড়ায় যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সফরের শেষে আবারও দিল্লিতে কেন্দ্র সরকারকে রিপোর্ট দিতে পারেন চোপড়ার ঘটনা নিয়ে।
মঙ্গলবার দিল্লি থেকে বিমানে চেপে যাবেন বাগডোগরা। সেখান থেকেই চোপড়া যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বলবেন আক্রান্তদের সঙ্গে। রাজভবন সূত্রে এমনটাই জানানো হয়েছে। রাজ্যে পর পর গণপিটুনির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানিয়েছেন, এর থেকে জঙ্গল ও ভাল। চোপড়ার ঘটনার পাশাপাশি কলকাতার বউবাজারে গণপিটুনি, মেডিক্যাল কলেজে পুলিশের লাঠিচার্জ নিয়েও সরব হয়েছেন রাজ্যপাল। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি ইতিমধ্যেই কোচবিহারে গিয়ে আক্রান্তের সঙ্গে কথা বলেছেন। এর আগে চোপড়ার ঘটনায় উদ্বেগপ্রকাশ করে রাজ্যের রিপোর্ট তলব করেছিল রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস জানতে চেয়েছেন, এই ঘটনা কোথায়, কবে ঘটেছে। পাশাপাশি এই গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকাই বা কী ছিল।