দিল্লি সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে 

0
176
Chief Minister on Delhi visit will attend NITI Aayog meeting
Chief Minister on Delhi visit will attend NITI Aayog meeting

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্য নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২৭ তারিখ দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম মিটিংয়ে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ২৫ তারিখ বৃহস্পতিবার দিল্লি গিয়ে রবিবার ২৮ তারিখ কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। এরইমধ্যে ২৬ জুলাই দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতৃত্বের সবার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দুর্গাপুজোর প্রস্তুতির লক্ষ্যে ২৩ জুলাই মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি ২৪ জুলাই কলকাতায় মহানায়ক সম্মান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের মিটিংয়ে দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। নবান্ন সূত্রের খবর, এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তৃণমূলের সংসদীয় দলের সভানেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর বাজেট অধিবেশনের সময়ে মমতা একবার দিল্লিতে যান। তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন। এবারও তাই করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।