গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Entertainment দুঃসহ স্মৃতিচারণা গাল গ্যাডটের

    দুঃসহ স্মৃতিচারণা গাল গ্যাডটের

    0
    188
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    হলিউড অভিনেত্রী গাল গ্যাডট। পর্দায় দুর্দান্ত অ্যাকশন দৃশ্যেই দেখা মেলে তার।সাহসিকতার সাথে মোকাবেলা করেন শত্রুদের।

     তবে শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও সাহসীকতার সঙ্গে মোকাবিলা করেছেন নিজের গর্ভাবস্থায় সময়কাল।যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিলেন সে সময়, তা সত্যিই অকল্পনীয় ছিল অভিনেত্রীর জন্য। সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন তিনি।ইনস্টাগ্রাম পোস্টে গাল জানিয়েছেন,গর্ভাবস্থার অষ্টম মাসে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে থাকে তাঁর। রীতিমতো যুদ্ধ করে সেই মাসগুলি কাটিয়েছিলেন তিনি।বলেছেন,২০২৪ যে এত বড় শিক্ষা দেবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। এই গল্পটির মাধ্যমে সকলের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারবেন বলেই তিনি এই পোস্ট করছেন। নিজের স্টোরিতে গ্যাডট লিখেছেন, ফেব্রুয়ারিতে অর্থাৎ গর্ভাবস্থার অষ্টম মাসে হঠাৎ করেই মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে শুরু করে। কয়েক সপ্তাহ ধরে অসহ্য মাথা যন্ত্রণা সহ্য করেছিলেন। তারপর আর বিছানা থেকে উঠতে পারেন নি। অবশেষে এমআরআই করে পুরো বিষয়টি জানতে পারেন।এক মুহূর্তে তাঁর পরিবার এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুধু চেয়েছিলেন কীভাবে নিজেকে শক্ত রাখবেন এবং বাঁচিয়ে রাখবেন। গ্যাডট আরও লিখেছেন,এই ক’টা মাস অনেক কিছু শিখেছেন। শরীরের যত্ন সবার আগে নেওয়া উচিত জানিয়ে গ্যাডট লিখেছেন, এই যাত্রা অনেক কিছু শিখিয়েছে।শরীরের যত্ন যে সবার আগে নেওয়া উচিত, তা শিখেছেন গ্যাডট। শরীরে সামান্য ব্যথা বা অস্বস্তিও কিন্তু পরবর্তীকালে বিরাট আকার ধারণ করতে পারে। শিখেছেন, ৩০ বছরের বেশি গর্ভবতী মহিলাদের মধ্যে মস্তিষ্কের রক্ত জমাট বাঁধার প্রবণতা লক্ষ্য করা যায়। যদিও এটি নিরাময়যোগ্য, তবে সময়মতো শনাক্ত করতে পারলে। হলিউড অভিনেত্রী গাল গ্যাডট লিখেছেন এই গল্পটি ভয় দেখানোর জন্য নয় বরং সচেতনতা বাড়ানোর জন্য শেয়ার করছেন। উল্লেখ্য ২০০৮ সালে জারন ভারসানোকে বিয়ে করেন গাল। অরি ছাড়াও আরও তিনটি সন্তান রয়েছে অভিনেত্রীর যাদের নাম আলমা, মায়া এবং ড্যানিয়েল।

    অন্যদিকে,গ্যাল গ্যাডট ওয়ান্ডার ওম্যান-এর ভূমিকায় ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস, ওয়ান্ডার ওম্যান এবং জাস্টিস লিগ সিনেমায় অভিনয় করেন। অভিনেত্রীকে শেষ দেখা গেছে নেটফ্লিক্স-এর স্পাই অ্যাকশন থ্রিলার হার্ট অফ স্টোন সিনেমায় র‍্যাচেল স্টোন চরিত্রে।