দুই দফা নির্বাচনে বিরোধী জোট সম্পূর্ণ নিশ্চিহ্ন ঃ শাহ

0
220
DU DOFA NIRBACHONE BIRODHIJOT SAMPURNA NISCINHO SHAH
DU DOFA NIRBACHONE BIRODHIJOT SAMPURNA NISCINHO SHAH

দুই দফা নির্বাচনে অহংকারী বিরোধী জোট সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে । উত্তরপ্রদেশের নির্বাচনী সভায়  ইন্ডিয়া  জোটকে নিশানা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

তিনি বলেছেন, দুই দফা নির্বাচনে ১০০-র বেশি আসনে নিজের জয়  নিশ্চিত করেছেন মোদী। রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব, দুই রাজকুমার হিসেবের খাতা এখনও খুলতে পারেনি। তৃতীয়  পর্বেও হিসেবের খোলা খুলতে সম্ভবত পারবে না। আগে যেখানে বন্দুক তৈরির কাজ চলত, সেখানে প্রতিরক্ষা করিডোরের কাজ চলছে। ৩৭০ ধারা বাতিলের বিল পেশের সময়  রাহুল গান্ধী বলেছিলেন,৩৭০ ধারা সরিয়ে ফেললে কাশ্মীরে রক্তের নদী বয়ে  যাবে। কিন্তু রক্তের নদীর বদলে নুড়ি ছুঁড়তেও সাহস পায়নি  কেউ। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ নিয়ে  তিনি বলেছেন, মোদী ক্ষমতায়  এলে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসির জন্য সংরক্ষণ সরিয়ে  দেওয়া  হবে না।