
দুধের ব্যবসা থেকে সাদা অট্টালিকা। চমকে দেওয়ার মত উত্থান আড়িয়াদহের জয়ন্ত সিংয়ের। বাড়ির সামনে বিলাসবহুল গাড়ি, বাইক। আড়িয়াদহের মৌসুমী মোড়ে জয়ন্ত সিংয়ের প্রাসাদোপম তিনতলা বাড়ি।
গত কয়েকবছরে চমকে দেওয়ার মত উত্থান হয়েছে জয়ন্তর। স্থানীয়দের অভিযোগ পুকুরের একাংশ বুজিয়ে অট্টালিকা বানিয়েছেন জয়ন্ত। স্থানীয়দের দাবি জয়ন্তদের খাটালের ব্যবসা। সেখান থেকেইে রাজনৈতিক ছত্রছায়ায় জয়ন্তর বিশাল সাম্রাজ্য। এরইমধ্যে বেলঘরিয়ার রুদ্রপ্রতাপ লেনে ৩ কাঠা জমির ওপর ৩ তলা প্রাসাদোপম বাড়ির খোঁজ মিলেছে। সেখানে থাকেন জয়ন্তর আত্মীয়স্বজনরা। সেই খবর করতে গিয়ে জয়ন্ত-র আত্মীয় স্বজনদের হামলার মুখে পড়েছেন সাংবাদিকরা। খপর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ সেখানে পৌঁছয়।





