
সহকর্মীর ধর্ষণ-খুনে দোষী কলকাতা পুলিশের সঞ্জয় রায়ের আমৃত্যু কারাবাসের সাজা কোনওভাবেই মানবে না। জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
অভয়ার বিচারের দাবিতে ৬ মাস লড়াইয়ের পর এই রায় দুভার্গ্যজক বলে জানিয়েছেন আসফাকুল্লা নাইয়ারা। শিয়ালদহ কোর্টের সামনে জমায়েত থেকে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। ফের উঠেছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। শিয়ালদহ আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে স্পষ্ট করে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন প্রয়োজনে শীর্ষ আদালতেও চ্যালেঞ্জ করা হবে। কিন্তু তাদের লড়াই থামবে না। সঞ্জয় রায়ের সঙ্গে বাকি যারা জড়িত তাদের আইনের আওতায় আনতেই হবে। তা না হলে অভয়ার নির্যাতনকারীরা ভয়মুক্ত হয়ে সমাজে ঘুরে বেড়াবে।
শুধু একটা অভয়া নয়, এরকম হাজার হাজার অভয়াদের বাঁচানোর লড়াইয়ে তাঁরা পথে নেমেছেন। সেই লড়াই জারি থাকবে।
