কালীঘাটের বাসভবনে বিএলও-র হাত থেকে এনুমারেশন কর্ম নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের বিরুদ্ধে মঙ্গলবার পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হবিশ মুখার্জি রোডের মিত্র ইনস্টিটিউশন স্কুলের ৭৭ নম্বর বুখের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার রায় মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন। কিন্তু সেখানে যেতেই পথ আটকায় পুলিশ। জবাবে বিএলও জানিয়েছেন ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এনুমারেশন ফর্ম দিতে এসেছেন, সঙ্গে নিজের বিএলও পরিচয়পত্র দেখান। সেকথা শোনামাত্র মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশক তাদের বিষয়টি জানানো হয়।
গ্রাম থেকে শহর
News & Much More
